1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

এক শর্তে হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গেল ২৪ দিনে সাংবাদিকদের মুখোমুখি হননি ডোনাল্ড ট্রাম্প। অবশেষে স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দেন। তবে শর্তযুক্ত।

শর্ত হচ্ছে যদি ইলেক্টোরাল কলেজ সরকারিভাবে ঘোষণা করে যে, বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। একমাত্র ইলেক্টোরাল কলেজ বাইডেনের জয় ঘোষণা করলেই হোয়াইট হাউস ছাড়বেন তিনি।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। বড় ব্যবধানে এগিয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com