1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৪৩

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম সদস্যদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

শনিবার (২৮ নভেম্বর) নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুড়ির একটি কৃষি খামারে এ হামলা চালানো হয়।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ধানক্ষেতে কর্মরত ৪৩ শ্রমিককে গলা কেটে হত‌্যা করা হয়েছে। তাদের বাড়ি কসবো গ্রামে।

স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বলেন, ‘আমরা ৪৩ জনের মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।’

গত মাসে মাইদুগুড়িতে পৃথক দুই হামলায় বোকো হারাম ২২ জন কৃষি শ্রমিককে হত‌্যা করে।

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম, ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সহিংসতায় ২০০৯ সাল থেকে ৩৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

তথ‌্যসূত্র: ভয়েস অব আমেরিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com