
বাংলার কাগজ ডেস্ক : করোনার টিকা নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। বুধবার (২ ডিসেম্বর ) সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র মুনাফা হাসিলের জন্য করোনার ভুয়া টিকা বাজারে ছাড়তে পারে।
ইন্টারপোল জানিয়েছে, তারা সদস্য ১৯৪টি দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে। এতে দোকানে ও অনলাইনে করোনার ভুয়া টিকা বিক্রির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।