1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শেরপুর : সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন চাল জব্দ ও একজনকে গ্রেফতার করেছে শেরপুরের আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিংয়ে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ জানায়, ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। অভিযোগ রয়েছে, কম দামে পুরনো (২০১৯ থেকে ২০২৫ সালের) বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। জব্দকৃত ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচী-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল।

অভিযানকালে চালের মালিক হিসেবে সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে বোরহান উদ্দিনকে (৪২) গ্রেফতার করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন। অভিযানের সময় শেরপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com