1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আরও ৪ বছর থাকছি: ট্রাম্প

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও আরও চার বছর ক্ষমতায় থাকার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘আগামী ৪ বছরের মেয়াদ ২০২১ সালের জানুয়ারিতে শুরু হতে পারে।’

ট্রাম্প বলেন, ‘আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরও ৪ বছর থাকছি। আরও চারবার এ ধরনের অনুষ্ঠান করবো।’

নির্বাচনে তিনি জয়ী হয়েছেন দাবি করে বলেন, ‘কিন্তু তারা (ডেমোক্র্যাটরা) এটা পছন্দ করেনি। আমার আইনি দলের সঙ্গে যে ভুয়া শুনানি হয়েছে, তা কি আপনারা দেখেছেন? সত্যিই এটি ছিলো হতাশাজনক।’

ট্রাম্প জানান, তিনি জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাহার করবেন না।

এদিকে, জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকেই ধরে নিয়েছেন, তিনি অভিষেক অনুষ্ঠানে থাকবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com