1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে করোনার টিকা দেওয়া শুরু যুক্তরাজ্যে

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মঙ্গলবার থেকে করোনার টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। শুক্রবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান এ তথ্য জানিয়েছেন।

বিবিসি ব্রেকফাষ্ট অনুষ্ঠানে ক্রিস হপসন বলেছেন, ‘এটা ম্যারাথন হতে পারে, স্প্রিন্ট নয়। মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হবে বলে আমরা আশা করছি।’

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের উন্নয়ন করা করোনার টিকা ব্যবহারে অনুমতি দেয়। এই টিকার চার কোটি ডোজের ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে এক কোটি ডোজ শিগগিরই দেশটিতে পৌঁছাবে বলে জানানো হয়েছিল। প্রথম দফায় বেলজিয়াম থেকে আট লাখ ডোজ আগামী কয়েকদিনের মধ্যেই লন্ডনে পৌঁছাবে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com