1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত পাইলটের ৬৪৮ বছর সাজা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে এক পাইলটকে ৬৪৮ বছরের সাজা দিলেন দেশটির আদালত। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় সামরিক বাহিনীর সাবেক এই পাইলটের বিরুদ্ধে এমন সাজার রায় ঘোষণা হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

সম্প্রতি এ রায় দিয়েছেন আদালত বলে সোমবার এ তথ্য প্রকাশ করে গণমাধ্যমটি। জানা গেছে, চার বছর আগে ব্যর্থ অভ্যুত্থানের প্রয়াসের জন্য সদর দফতরের দায়িত্ব পালনকারী আকিনকি এয়ারবেসের অফিসারদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয়।

রায়ে বেশ কজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক পাইলট লেফটেন্যান্ট মোস্তফা ওজকান বেশ কয়েকজন বেসামরিক মানুষকে অভ্যুত্থানে উস্কে দেন। আদালতের রায়ে আরো বলা হয়েছে, মোস্তফা ওসকান অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

আদালত জানান, ওসকান তুরস্কের সংবিধান লঙ্ঘন করেছে। অভ্যুত্থানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে রাজধানী আঙ্কারার পুলিশ সদর দফতরের ওপর দ্রুতগতিতে টহল দেন পাইলট ওসকান। একপর্যায়ে বিমান থেকে বোমা ছোড়েন তিনি। এতে দুইজন নিহত এবং আহত হন কমপক্ষে ৪০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com