1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আফগানিস্তানে বন্দুক হামলায় নারী সাংবাদিক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বন্দুক হামলায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। মালালা মাইওয়ান্দ নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার জালালাবাদে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এই সময় হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, মাইওয়ান্দ যখন কর্মস্থলে যাচ্ছিলেন তখন তার গাড়ির ওপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। হামলার পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com