1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিউইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনে গাড়িচাপা, আহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ওপর গাড়ি চাপার ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে মিডটাউন ম্যানহাটনের উদ্দেশ্যে যাত্রা করেন আন্দোলনকারীরা। পুলিশ জানায়, প্রায় সাতশ জন বিক্ষোভকারী এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ঘটনাস্থলেই অন্তত অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন।  কয়েকজন আন্দোলনকারী একটি থেমে থাকা গাড়ির চারপাশে ভিড় করেছিল, তখনই হঠাৎ করে বিএমডব্লিউ সেডান গাড়িটি আন্দোলনকারীদের চাপা দেয়।

পুলিশ সূত্র জানিয়েছে, আহতদের বেলভ্যু হাসপাতাল ও এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com