1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন স্যান্ড্রা লিন্ডস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে স্যান্ড্রা লিন্ডসে নামের এক স্বাস্থ্যকর্মী ফাইজার-বায়োএনটেকের সরবারাহকৃত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। খাদ্য ও ওষুধ প্রশাসনের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর স্থানীয় সময় আজ সোমবার থেকে মার্কিন জনগণ ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় স্যান্ড্রা লিন্ডসে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের সেবায় স্যান্ড্রা লিন্ডসে গত ১০ মাস প্রথম সারির স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছেন। স্যান্ড্রা লিন্ডসে নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টারে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, স্যান্ড্রা লিন্ডসে সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাক্তি যিনি কোভিড-১৯-এর ভ্যাকসিন নিলেন। আজ সোমবার ভ্যাকসিন নেওয়ার পর স্যান্ড্রা চিকিৎসকদের জানান, তিনি ‘দুর্দান্ত’ অনুভব করেছেন।

স্যান্ড্রা লিন্ডসে বলেন, ‘অন্য কোনো ভ্যাকসিন থেকে এটি আলাদা অনুভব করিনি।’ আমি আশাবাদী’, যোগ করেন স্যান্ড্রা।

এদিকে মার্কিন কর্তৃপক্ষ জানায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচি। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

প্রথম দফায় চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমে থাকা বাসিন্দাদের ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে বলে জানা গেছে। দ্রুত পরিবহণ করা এই টিকাদান কার্যক্রমের মূল বিষয়, কারণ এটি অত্যন্ত স্বল্প তাপমাত্রায় (মাইনাস ৯৪ ডিগ্রি সেলসিয়াস) রাখতে হয়।

স্থানীয় সময় রোববার সকালের দিকে কোনো সময় অপচয় না করেই ফাইজারের কর্মীরা ভ্যাকসিনের বোতলগুলো বাক্সে রেখে প্যাকেজগুলো স্ক্যান করার পরপরই তা বরফ (ড্রাই আইস) দিয়ে ফ্রিজারে সংরক্ষণ করেন।

এরপর ভ্যাকসিনগুলো নেওয়া হয় মিশিগানে অবস্থিত ফাইজারের পোর্টেজে। মিশিগান থেকে তা দ্রুত নেওয়া হয় জেরাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে ভ্যাকসিন নিয়ে প্রথম রওনা দেয় কার্গো বিমান।

ফাইজারের এ ভ্যাকসিন সরবরাহের কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ফেডএক্স এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড স্মিথ বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন’। দেশজুড়ে বিভিন্ন বিতরণ স্থানে ভ্যাকসিনের কমপক্ষে ৬৩০টি প্যাকেজ সরবরাহ করছে ফেডএক্স। চলতি সপ্তাহান্তেই ভ্যাকসিনের প্রথম ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে পৌঁছে যাবে বলে জানিয়েছেন রিচার্ড স্মিথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com