1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে: ফখরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলা’য় সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিঃশেষ করতে সরকারি চক্রান্তের শেষ নেই। তার চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।’ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখনো তাকে জামিন দিতে সরকার বাধা দিচ্ছে। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বাংলাদেশের স্বাধীনতা গত শতকের শ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে ফখরুল বলেন, ‘গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সে লক্ষ্য পূরণে আমরা আজও কাজ করে যাচ্ছি।’ সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতি  চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলেও তিনি দৃঢ় প্রত‌্যয় ব‌্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com