1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

লাইভে এসে করোনার টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তার এই টিকা নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে। খবর বিবিসির।

টিকা নেওয়ার পর তিনি উপস্থিত দর্শক ও ডাক্তারদের বলেছেন, ‘আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। ভয়ের কিছু নেই।’

এ সময় পেন্স ও তার স্ত্রী ছাড়াও টিকা নেন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস।

গত সোমবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দফায় ৫০টি অঙ্গরাজ্যে ৩ মিলিয়ন তথা ৩০ লাখ ডোজ বন্টন করা হয়েছে। মহামারির এই সময়ে ফাইজারই প্রথম টিকা যেটা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

এদিকে পেন্স টিকা নেওয়ার পর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান তার সরকার মডার্নার টিকারও অনুমোদন দিয়েছে। করোনার বিরুদ্ধে মডার্নার কার্যকারিতায় তারা যারপরনাই সন্তুষ্ট। শিগগিরই মডার্নার টিকারও প্রয়োগ শুরু হবে যুক্তরাষ্ট্রে।

অবশ্য ট্রাম্প অতি উৎসাহিত হয়ে এমন পোস্ট করেছেন টুইটারে। এখনো মডার্নার টিকা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের চূড়ান্ত অনুমোদন পায়নি। অনুমোদন পেলেই এটার প্রয়োগও শুরু হবে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া মার্কিন মুলুকে।

বিশ্বের ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। শুধু মৃত্যু নয় আক্রান্তের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ১ কোটি ৭০ লাখ লোক সেখানে করোনা আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com