1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে রোববার তিন-তিনটি রকেট ছোড়া হয়। অজানা গন্তব্য থেকে এই রকেট তিনটি ছোড়া হয়। তবে সেটি মার্কিন দূতাবাসে আঘাত হানার আগেই সি-র‌্যাম ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়। এতে অবশ্য বেশ কিছু স্থাপনা ও পার্ক করে রাখা গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি এখনো জানা যায়নি। খবর টাইমস অব ইসরায়েলের।

ধারনা করা হচ্ছে ইরান সমর্থিত কোনো স্বশস্ত্র বাহিনী এই রকেট ছুড়ে থাকতে পারে। কারণ, ক’দিন পরেই ইরানের সাবেক সবচেয়ে শক্তিশালী রিপাবলিকান গার্ডসের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার এক বছর হতে যাচ্ছে। এই ধরনের হামলা হতে পারে সেই আশঙ্কা থেকেই গেল গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে সি-র‌্যাম সিস্টেম চালু করে।

সোলাইমানিকে হত্যার এক বছর হতে যাওয়ার বিষয়টি মাথায় রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে নিয়েছে। তারা আগেই আঁচ করতে পেরেছিল যে এই ধরনের হামলা সেখানে হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ইরানের ক্ষমতাধর সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com