1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

লাইভে এসে টিকা নিলেন বাইডেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। ডেলাওয়্যারের একটি হাসপাতালে তিনি টিকা নেন। আর তার এই টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খবর বিবিসি ও আল জাজিরার।

টিকা নেওয়ার পর ৭৮ বছর বয়সী বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে বলেছেন, ‘টিকা নিতে ভয়ের কিছু নেই।’ এ সময় তিনি টিকা নেওয়ার সময় সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান।

বাইডেনের আগে রাজনীতিবিদদের মধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডফ এমহফ আগামী সপ্তাহে টিকা নিবেন।

বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন আমেরিকানদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ১৭ হাজার। বিশ্বের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে-কাছে কেউ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com