1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

করোনার নতুন ধরন: বিশ্বস্বাস্থ্য সংস্থার আলোচনা সভা বুধবার

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও) যুক্তরাজ্যে শুরু হওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা প্রজাতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বুধবার।

সংস্থাটির এক মুখপাত্র বলেন, তথ্য আদান-প্রধানের উদ্দেশ্যে এ আলোচনা ডাক দেওয়া হয়েছে। খবর সংবাদসংস্থা রয়টার্সের।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

যদিও জেনেভা-ভিত্তিক সংস্থাটি জানায় যে এমনটি মহামারী বিবর্তনের একটি সাধারণ অংশ।  সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন সনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসা করছে।

এদিকে ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন জমেছে বর্ডার এলাকায়।

এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য এক বিবৃতিতে জানায়, জরুরি পন্য সমূহ যেমন খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে তুলনামূলক আগে যেতে দেওয়া উচিত।

অন্যদিকে ডাব্লিউ এইচ ও বারবার বলেছে, করোনার নতুন ধরনের ভাইরাসটি টিকার কার্যকারিতার উপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com