1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ঢাকা: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ হাসেম আর নেই। বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এম এ হাসেমের ছেলে (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান) আজিজ আল কায়সার এবং হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদও এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ১১ ডিসেম্বর কারোনা-সংক্রমণ শনাক্ত হওয়ার পর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এম এ হাসেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com