1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিদেশি করোনা যোদ্ধাদের ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রান্সে অবস্থানরত যেসব বিদশি লড়াই করেছেন, ফ্রান্সের মানুষকে সেবা দিয়েছেন তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তারা বিদেশি করোনা যোদ্ধাদের মর্যাদাকর ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দিতে শুরু করেছে। খবর বিবিসি ও ইন্ডিপেডেন্ট।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকৃত এসব যোদ্ধাদের নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে। অবশ্য এই আহ্বান তারা জানিয়েছিল গেল সেপ্টেম্বরে, যেখন ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ  শুরু হয়েছিল। বলা হচ্ছে এ পর্যন্ত প্রায় ৩ হাজার আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ৭৪ জন নাগরিকত্ব পেয়েছেন। ৬৯৩ জন এই নাগরিকত্ব পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এর বাইরে যারা আছেন তাদের কাছ থেকেও দরখাস্ত আহ্বান করেছে ফ্রান্স।

যেসব বিদেশি কর্মী সক্রিয়ভাবে করোনার সময়ে কাজ করেছেন তাদেরকে গেল সেপ্টেম্বরে ফাস্ট ট্র্যাক নাগরিকত্বের জন্য আবেদন করতে বলেছিল ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় কেবল স্বাস্থ্যকর্মীরাই ছিলেন না, ছিলেন ক্যাশিয়ার, ময়লা সংগ্রহকারী ও গৃহকর্মীরাও।

উল্লেখ্য, গেল বছর ১ লাখ ১২ হাজার বিদেশি ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছিলেন। তাদের মধ্যে ফ্রান্স সরকার ৪৮ হাজার জনকে স্বয়ংক্রীয়ভাবে নাগরিকত্ব দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com