1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মুন্সিগঞ্জে পরকীয়া লুকাতে সিন্দুকে প্রবেশ, দুই মাস পর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে মায়ের খালাতো বোনের বাসার সেফটি ট্যাঙ্কে পাওয়া গেলো দুমাস আগে নিখোঁজ এক যুবকের মরদেহ। বুধবার (২৩ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত খালা।
গত ৩ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুরের বাসিন্দা কাজী রফিকুল ইসলাম রনি। তাকে খুঁজে না পেয়ে ৩ দিন পর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
রনির সন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। নিখোঁজের ৫৯ দিন পর মোবাইলের কললিস্ট ধরে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালে খালার বাসার সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। গ্রেফতার করা হয় মায়ের খালাতো বোন সুলতানা রাজিয়া রুমা ও তার কাজের মেয়ে আম্বিয়া আক্তারকে।
নিহতের ভাই আমিনুল ইসলামের দাবি, শেয়ার ব্যবসার ২ লাখ টাকার জন্য তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।
তবে গ্রেফতারকৃতদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ৩ সন্তানের জননী মায়ের খালাতো বোনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল রনির। আগন্তুক আত্মীয় তাদের পরকীয়ার ঘটনা দেখে ফেলার ভয়ে সিন্দুকে ঢোকে রনি। সেখানে জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় খালা রুমা ও কাজের মেয়ে আম্বিয়া।
নিহত রনি শেয়ার ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত রুমার সঙ্গে তার ব্যবসায়ীক লেনদেন ছিল বলে দাবি করেছে নিহতের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com