1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে যুক্তরাজ্য ও ইইউ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েক মাস অচলাবস্থা ও সিদ্ধান্তহীনতার পর শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পরবর্তী বাণিজ্য চুক্তি করলো যুক্তরাজ্য ও ইইউ। বৃহস্পতিবার এই চুক্তির ফলে ইইউ থেকে বিশৃঙ্খল ও তিক্ত বিদায় এড়াতে সক্ষম হলো যুক্তরাজ্য।

এক টুইটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লিখেছেন, ‘চুক্তি হয়ে গেছে।’

পরে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন,  এই চুক্তিকে ‘এ যাবতকালের সবচেয়ে বড় চুক্তি’ বলে আখ্যায়িত করেছেন। ব্রিটেন তার আইন, সীমান্ত ও মৎস শিকার অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

জনসন বলেছেন, ‘আমরা এ যাবতকালের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করলামস, যার মূল্য বছরে ৬৬ হাজার  কোটি পাউন্ড, যা ব্যাপকভাবে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে কানাডা ধাঁচের মুক্ত বাণিজ্য চুক্তি।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসালা ভন ডার লিয়েন সাংবাদিকদের বলেছেন, ‘এটা অনেক দীর্ঘ ও আঁকাবাঁকা সড়ক। তবে এটি প্রদর্শনের জন্য একটি ভালো চুক্তি পেয়েছি। এটা ন্যায্য, এটা ভারসাম্যপূর্ণ চুক্তি এবং উভয় পক্ষের পালনের জন্য যথার্থ ও দায়িত্বপূর্ণ জিনিস।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com