1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে মর্ডানার করোনার টিকায় অ্যালার্জি সমস্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মর্ডানার করোনার টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকের দেহে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে। এই প্রথম মার্কিন এই ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটির টিকা গ্রহণকারী পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হলেন বলে শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

বোস্টন মেডিকেল সেন্টারের জেরিয়্যাট্রিক অনকোলজি ফেলো ড. হোসেইন সদরজাদেহ জানান, টিকা নেওয়ার পরপর তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার মাথা ঘুরাচ্ছিল এবং হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল।

শুক্রবার বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বি এক বিবৃতিতে বলেছেন, ‘ড. সদরজাদেহর মধ্যে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দেয় এবং তার ব্যক্তিগত ইপি-পেন পরিচালনার অনুমতি তাকে দেওয়া হয়। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, মূল্যায়ান, চিকিৎসা,, পর্যবেক্ষণ ও পরে ছেড়ে দেওয়া হয়। আজ তিনি ভালো আছেন।’

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার পর পাঁচ জনের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। বিষয়টি ওষুধ প্রশাসন খতিয়ে দেখছে।

চলতি মাসের প্রথম দিকে যুক্তরাজ্যে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। ওই সময় দুজনের মধ্যে অ্যালার্জি সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ জানায়, যাদের ইতিহাস আছে অ্যালার্জি হওয়ার, তাদের করোনা টিকাটি দেওয়া উচিত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com