1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাবে চীন

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ হতে যাচ্ছে চীন। করোনা মহামারিতে অর্থনীতি পুনরুদ্ধারে দুই দেশের গতির পার্থক্যের কারণে আগের ধারণার চেয়ে পাঁচ বছর আগেই এই অবস্থানে চলে যাবে চীন।

শনিবার সেন্টার ফর ইকোনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘কিছু সময়ের জন্য একটি বৈশ্বিক অর্থনৈতিক দৌঁড়ের থিম ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অর্থনীতি ও ক্ষমতার মৃদু প্রতিদ্বন্দ্বীতা। কোভিড-১৯ মহামারি ও এর প্রতিক্রিয়ায় অর্থনৈতিক পতন হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী চীনকে সুযোগ করে দিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের প্রথম পর্যায়ে ‘মহামারি পরিস্থিতি চীনের দক্ষতার সঙ্গে মোকাবিলা’ এবং পশ্চিমের দীর্ঘমেয়াদের উন্নতিতে আঘাত বেইজিংয়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন ঘটিয়েছে।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত  চীন তার অর্থনৈতিক উন্নয়নের গড় হার ৫ দশমিক ৭ শতাংশ নির্ধারণ করেছে। তবে ২০২৬-৩০ মেয়াদে এটি কমে ৪ দশমিক ৫ শংতাশে নেমে আসতে পারে। অপরদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রকে করোনা পরবর্তী শক্তিশালী আঘাত মোকাবিলা করতে হবে। এর উন্নয়নের হার ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কমে এক দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। এরপর আরও কমে এক দশমিক ৬ শতাংশ হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com