1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন রূপটি এখন বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি প্রথম শনাক্ত হয়। নতুন এই রূপটি গত বছর চীনের উহানে শনাক্ত হওয়া ভাইরাসটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। পরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় দুটি নতুন রূপ।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যারাই যুক্তরাজ্য সফর করেছিলেন দেশে ফেরার পর তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। শুক্রবার থেকে শনিবার পর্যন্তইতোমধ্যে কানাডা, জাপান, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনার নতুন রূপটি। এর আগে ডেনমার্ক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ায় এই ভাইরাস শনাক্ত হয়েছে।

কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, অন্টারিওয়ার এক দম্পতির মধ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়েছে। অথচ তাদের ভ্রমণ ইতিহাস কিংবা অতিঝুঁকিপূর্ণ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার রেকর্ড তাদের নেই। এই দম্পতিকে আইসোলেশনে রাখা হয়েছে।

জাপানে নতুন করে আক্রান্ত দুজনের মধ্যে এক জন পাইলট রয়েছেন। তিনি গত ১৬ ডিসেম্বর লন্ডন থেকে জাপানে ফিরেছিলেন। ২০ বছরের এক তরুণীর দেহে নতুন রূপটি শনাক্ত হলেও তার কোনো ভ্রমণ ইতিহাস নেই। সোমবার থেকে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com