1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

১ কোটি ৪০ লাখ মার্কিনির বেকারভাতা বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণোদনা বিলে স্বাক্ষর না করায় যুক্তরাষ্ট্রে আজ শনিবার (২৬ ডিসেম্বর) থেকে বন্ধ হচ্ছে প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের চলতি বেকারভাতা।

২ লাখ ৩০ হাজার কোটি ডলারের প্রণোদনা বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট বরাদ্দ না রাখার অভিযোগে বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। ফলে আজ শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে বহু মার্কিনির বেকারভাতা।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। গত ২১ ডিসেম্বর বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা।

বিলটিতে করোনাভাইরাসে অতি জরুরি সহায়তার জন্য ৯৮ হাজার ২শ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেকারভাতা। ২৬ ডিসেম্বর থেকে বর্তমানে প্রচলিত বেকার ভাতার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, বিলটিতে ট্রাম্প স্বাক্ষর না করায় নতুন করে বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শনিবার থেকে বেকারভাতা বঞ্চিত হবেন প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com