1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

মাতারবাড়িতে ভিড়েছে প্রথম জাহাজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’ ভিড়েছে আজ মঙ্গলবার।

সকাল সাড়ে ১০টায় বন্দরের জেটিতে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজটি।

বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ জানান, গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে জাহাজটি রওনা দেয়। আজ মঙ্গলবার সকাল ৯টায় বন্দরের ক্যানেলে প্রবেশ করে।

এরপর জাহাজটি চালিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেওয়ার কাজটি করেন বন্দরের পাইলটরা।সি-শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেইন্ট স্টিমশিপ লিমিটেড এবং স্টিবেটর হিসেবে কাজ করছে গ্রিন এন্টারপ্রাইজ।

জাহাজ ভেড়ানোর জন্য এর পূর্বে প্রস্তুত করা হয়েছে আড়াইশ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। বঙ্গোপসাগর থেকে এই চ্যানেল দিয়েই জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ গভীর সাগর থেকে জাহাজগুলো চ্যানেল দিয়ে জেটিতে প্রবেশের জন্য স্থাপন করেছে পথ নির্দেশক ছয়টি বয়া।

তবে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার সময় ধরা হয়েছে ২০২৫ সালে।

চট্টগ্রাম বন্দরের সহকারী হার্বার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হক সিদ্দিকী জানান, এটি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়িতে প্রথম এই জাহাজ নোঙর করার মাধ্যমে এ বন্দরের যাত্রা শুরু হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com