1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারতের চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে এক চোরাকারবারি নিহত হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া সীমান্তের ১১২৯-৪ এস-এর নোম্যান্সল্যান্ডের কাছে বাংলাদেশের সীমানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তৌহিদ মাহমুদ।

নিহত ভারতীয় নাগরিকের নাম ডেবিট মোমিন (৪৬)। তিনি দেশটির গারো হিলস এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি দা, ১২টি অফিসার চয়েজ মদের বোতল, ২৬০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ৬১৬০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে লে. কর্নেল তৌহিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, রাতে একটি চোরাকারবারি দল হালুয়াঘাট উপজেলা সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের পরিচয় চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের গ্রেপ্তারের জন্য ধাওয়া করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বিজিবির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com