1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাইডেনের ডিজিটাল টিমের শীর্ষ পদে কাশ্মীরের আয়েশা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন তার ডিজিটাল টিমের শীর্ষ পদে বসালেন কাশ্মীরের মেয়ে আয়েশা শাহকে।

হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ম্যানেজারের পদে নিযুক্ত হলেন আয়েশা। ডিজিটাল স্ট্র্যাটেজি দলের ডিরেক্টর জেনারেল রব ফ্ল্যাহার্টির অধীনেই কাজ করবেন তিনি।

জানা গেছে, কাশ্মীরে জন্ম হলেও আয়েশার বেড়ে ওঠা এবং পড়াশোনা সবটাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতেই। হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে তিনি স্মিথসন ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট ম্যানেজার পদে কাজ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট বাইডেনের শিবিরে ছিলেন আয়েশা। সামলেছেন ডিজিটাল প্রচারের দায়িত্ব।

এর আগে আয়েশাকে জন এফ কেনেডি সেন্টারের করপোরেট ফান্ডের সহকারী ম্যানেজার হিসেবে দেখা গেছে। মার্কেটিং ফার্মের কমিনিউকেশন প্রধান হিসেবে কাজ করা আয়েশা একজন কমিউনিকেশন স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ।

বাইডেনেরে ১১ সদস্যের ডিজিটাল টিম। নিজের দল নিয়ে খুশি তিনি। এ বিষয়ে বাইডেন বলছেন, ‘এই দলটার ডিজিটাল কৌশল নিয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যতে হোয়াইট হাউজকে আমেরিকান জনগণের সঙ্গে নতুন করে ও উদ্ভাবনী উপায়ে সংযুক্ত হতে সাহায্য করবে। দলের সবাই আরও ভালোভাবে আমাদের দেশ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি এই দল নিয়ে রোমাঞ্চিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com