1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে পা রাখতেই ইয়েমেনের মন্ত্রীদের ওপর হামলা, নিহত ২২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি মদদপুষ্ট নবগঠিত ইয়েমেনের মন্ত্রী পরিষদের সদস্যদের বহনকারী একটি উড়োজাহাজ ইয়েমেনের অ্যাডেন বিমানবন্দরে অবতরণের পরপরই শক্তিশালী বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সৌদিতে শপথ নেয়া নতুন সরকারের মন্ত্রীদের বহনকারী উড়োজাহাজটি রিয়াদ থেকে ইয়েমেনের অ্যাডেন বিমানবন্দরে অবতরণে পরপরই শক্তিশালী বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা যায়।

ইয়েমেনের প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে প্রেসিডেন্ট প্যালেসে স্থানান্তর করা হয়েছে।

বিমানবন্দরে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর অ্যাডেনের প্রেসিডেন্ট প্যালেসের আশপাশে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিক ও নয়া সরকারের অন্যান্য সদস্য এবং ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ সাইদ আল-জাবেরকে নিরাপত্তার জন্য নেয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন এ হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে।

প্রেসিডেন্ট প্যালেস থেকে প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিক টুইটে জানিয়েছেন, আমরা এবং সরকারের সদস্যরা অস্থায়ী রাজধানী অ্যাডেনে রয়েছি। সবাই ভালো আছি।

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের মূল রাজধানী সানাসহ দেশটির উত্তরের অংশ নিয়ন্ত্রণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com