1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সৌদি ও আবুধাবি যুবরাজের বিরুদ্ধে উপস্থাপিকার মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : হ্যাকিংয়ের মাধ্যমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লেবাননীয় সংবাদ উপস্থাপিকার ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধে। এই অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবরাজকে তলব করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালত।

উপস্থাপিকা গাদা ওইস দুই যুবরাজের কাছে পাঠানো মিয়ামি ফেডারেল আদালতের পাঠানো সমনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

তার অভিযোগ, তার ফোনে হ্যাকের পরিকল্পনাকারী হচ্ছেন দুই যুবরাজ। তার ব্যক্তিগত ফোন থেকে সুইমিং পুলে সাতার কাটাসহ কিছু একান্ত ছবি হাতিয়ে নেওয়া হয়েছে। সৌদি ও আমিরাতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবেদন করায় তাকে এই হ্যাকিংয়ের লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

মামলায় মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদ ছাড়াও দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মামলায় প্রতিকার হিসেবে হয়রানি বন্ধ ও আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com