1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শাহজালাল বিমানবন্দরে মাটি খুঁড়ে মিলল আরও একটি বোমা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। এ নিয়ে বিমানবন্দর থেকে একই ধরনের পাঁচটি জিপি বোমা উদ্ধার হল।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম মাটির নিচে আনুমানিক ২৫০ কেজি ওজনের আরও একটি বোমার সন্ধান পায়। পরে বোমাটি প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে নিষ্ক্রিয় করে ডিমোলিশ/ধ্বংস করার জন্য সতর্কতার সহিত নিরাপদ স্থানে পাঠানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের সময় গত ৯ ডিসেম্বর একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বোমা ডিসপোজাল টিম প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে উক্ত বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটিকে ডিমোলিশ/ধ্বংস করার জন্য টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ এ পাঠানো হয়। এরপর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম নিয়মিত বোমা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর বিমান বাহিনী কর্তৃক পঞ্চম বোমা উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই বোমাটিও বিগত ০৯, ১৪, ১৯ এবং ২৮ ডিসেম্বর প্রাপ্ত বোমাগুলোর সাদৃশ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com