1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় কন্যাশিশু নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় পথচারী সূবর্ণা নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌণে বারোটার দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সূবর্ণা ওই এলাকার হোসেন আলীর কন্যা।
স্থানীয় সূত্র জানায়, বেলা পৌণে বারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তা মোড় ছায়াগাছতলা এলাকায় রাস্তা ধরে হাটছিল পাঁচগাঁও বাজার এলাকার হোসেন আলীর সাত বছর বয়সী কন্যাশিশু সূবর্ণা। এসময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাথ থেতলে গিয়ে প্রাণ হারায় শিশু সূর্বণা। বর্তমানে ঘাতক ট্রাকটি সন্নাসীভিটা (চেল্লাখালী) বাজারে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com