1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নরসিংদী বাসের ধাক্কা প্রাইভেটকারে, প্রাণ গেলো চালকসহ ৪ জনের

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১

নরসিংদী: নরসিংদীতে আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ‌্যে তিনজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার বেলাব উপজেলার দড়িকান্দিতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার জনের মৃত‌্যু হয়। এছাড়া প্রাইভেট কারের আরও এক যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com