1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

পুলিশকে প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : পুলিশকে ৩টি বিষয়ে (জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসন) গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জানুয়ারি) সারদায় ৩৭তম বিসিএস-পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুজকাওয়াজ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সরকার প্রধান বলেন, ‘অসহায় ও বিপদগ্রস্ত মানুষের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দিতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের নিরলসভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা অব্যাহত আছে।

‘স্বাধীন দেশের পুলিশ’ জাতির পিতা তার ভাষণে বলেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছিলেন একটা কথা ভুললে চলবে না তোমাদের, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজদের নও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, তাদের দুর্দিনে সাহায্য করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com