1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাইজারে সন্ত্রাসী হামলায় ৭৯ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা। খবর আনাদোলু এজেন্সি ও বিবিসির।

টিচোম্বাঙয়ু ও জারুমদারিয়ে নামক গ্রামে এই ঘটনা ঘটেছে। সেখানকার একটি গ্রামে ৪০ জন নিহত হয়। অপর গ্রামে নিহত হয় আরো ৩৯ জন। সন্ত্রাসী হামলার পর পরই সেখানে সৈন্য মোতায়েন করা হয়েছে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলহাদা।

ভূবেষ্টিত আফ্রিকার দেশ নাইজার জটিল নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত ২ লাখ ৫০ হাজার মানুষ রয়েছে সেখানে।

অনেক বছর ধরে দেশটিতে বোকো হারাম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গেল মাসে তারা দিফা অঞ্চলে হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জনকে হত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com