1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১১ শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জনকে হত্যা করেছে অজ্ঞাত একদল বন্দুকধারী। মৃতদের সবাই কয়লাখনিতে শ্রমিকের কাজ করতেন। রোববার (৩ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের মাচ এলাকায় এই ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম থেকে জানা যায়।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শিয়া হাজারে সম্প্রদায়ের ওই শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। হটাৎ মাচ এলাকায় তাদেরকে রাস্তা থেকে অপহরণ করে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায় একদল বন্দুকধারী। তারপর তারা ওই শ্রমিকদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন শ্রমিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

jagonews24

এ প্রসঙ্গে বেলুচিস্তান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকালে এই হামলার কথা শোনার পরেই ওই এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ ও ফ্রন্টিয়ার ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বন্দুকধারীদের গ্রেফতারে চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনার খবর পাওয়ার পরেই এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার দুপুরে তিনি টুইট করে বলেন, ‘নিরীহ ওই ১১ জন কয়লাখনি শ্রমিককে খুন করার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য ফ্রন্টিয়ার ফোর্সকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোকেও বঞ্চিত না করার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com