1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মর্ডানা ভ্যাকসিনের অর্ধেক ডোজের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মর্ডানার ভ্যাকসিনের অর্ধেক ডোজ দেয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়াতে জনগণকে অর্ধেক ডোজ দেয়ার কথা বিবেচনা করছে বলে রোববার দেশটির ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছেন।

ফেডারেল ভ্যাকসিন প্রোগ্রামের অপারেশনাল প্রধান মনসেফ সালোই সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, মার্কিন কর্মকর্তারা এই ধারণাটি সম্পর্কে মর্ডানার এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা করেছেন। যদিও মর্ডানার ভ্যাকসিনে দুটি ইনজেকশন দরকার হয়।
আমরা জানি যে ১৮ থেকে ৫৫ বছর বয়সের লোকদের মর্ডানা ভ্যাকসিনের অর্ধেক ডোজ দেয়া হয়। দু’ডোজের বাকি অর্ধেক ডোজ দিয়ে সেই একই পরিমাণ মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। তবে এ বিষয়ে মর্ডানা এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রায় ৪২ লাখ ২৫ হাজার ৭৫৬টি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে।  শনিবার সকালে আরও প্রায় ১ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৯২৫টি  ডোজ বিতরণ করা হয়েছে।

মর্ডানার মতো দুই ডোজের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা আশা করেছিলেন, ২০২০ সালের মধ্যে দু’কোটি লোককে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হবে। তবে প্রাথমিক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ভ্যাকসিন প্রয়োগ করতে পেরেছে দেশটির প্রশাসন। ভ্যাকসিনের গতি আরও দ্রুত বাড়ানো হবে আশাবাদ ব্যক্ত করেন মনসেফ সালোই।

দ্বিতীয় ডোজ দেওয়ার চেয়ে আরও বেশি লোককে এক ডোজ দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত প্রশাসনের এই পরামর্শ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তথ্য ও উপাত্তের ভিত্তিতে মর্ডানার ভ্যাকসিনের ডোজ অর্ধেক দেয়া হলে সেটা হবে দায়িত্বশীল পদ্ধতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com