1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সাতক্ষীরায় ছেলে-মেয়েসহ গৃহবধূ ১০ দিন নিখোঁজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের গৃহবধূ শিল্পী রাণী ঘোষ তার ছেলে ও মেয়েসহ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় দীপংকর ঘোষ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপংকর ঘোষ বলেন, তার স্ত্রী শিল্পী (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্র (৭) কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বেড়াতে যান। গত ২৫ ডিসেম্বর সেখান থেকে শিল্পী তার ছেলে-মেয়েকে নিয়ে নিজ বাড়ি ঝড়গাছার উদ্দেশে রওনা হন। এরপর থেকে তাদের খোঁজ মিলছে না। তাদের কাছে থাকা মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

দীপংকর ঘোষ বলেন, আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শ্বশুর গোবিন্দলাল ঘোষ তালা থানায় জিডিও করেছেন। তারা কোথায় আছে- এ বিষয়ে পুলিশও কিছু জানাতে পারেনি।

ওসি মেহেদী রাসেল বলেন, জিডির সূত্র ধরে পুলিশ খোঁজাখুঁজি করছে। এখনও পর্যন্ত তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com