1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের পর হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

রাজবাড়ী: রাজবাড়ীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাঈদ। তিনি পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের বশারত হোসেনের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-আলাল, মহির ও রনি।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ মে পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের আট বছরের ওই শিশু বাড়ির পাশে একটি আমবাগানে আম কুড়াতে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে মাটি চাপা দেয়া হয়। এর তিন দিন পর ২৮ মে কুকুরের টানাহেঁচড়া দেখে মরদেহ শনাক্ত করে পুলিশ। ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি সাঈদকে ফাঁসি এবং আলাল, মহির ও রনি নামের অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com