1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলায় বাদিনির ৭ বছরের জেল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

জয়পুরহাট: ধর্ষণের মিথ্যা মামলার অভিযোগে বাদিনিকে সাত বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জেলা জজ মো. রোস্তম আলী আজ দুপুরে এই আদেশ দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাদিনি নন্দ রাণী মালী গত ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ২২ এপ্রিল কালাই থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত রিপোর্ট দেয়। এতে বাদিনি নারাজি দিলে আদালত তা আমলে নেয়।

আজকে মামলাটির স্বাক্ষীর তারিখ ছিল। বাদিনি নন্দ রাণী আদালতে এসে মামলাটি মিথ্যা বলে স্বাক্ষী দিলে আদালতের বিচারক মিথ্যা মামলা করার অভিযোগে বাদিনির বিরুদ্ধে ওই আদেশ দেন। পরে আদালতের নির্দেশে বাদিনিকে জেলা কারাগারে পাঠানো হয় আর আসামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আর আসামী পক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com