1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

উত্তরপ্রদেশে ৫০ বছরের নারীকে ধর্ষণের পর হত্যা করেন পুরোহিত

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ৫০ বছরের এক নারীকে গণধর্ষণের পর হত্যা করেছে এক পুরোহিত ও তার শিষ্যরা। রোববার সন্ধ্যায় রাজ্যের বদায়ুন জেলার উঘৈতি থানা এলাকায় এ ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি সংবাদমাধ্যমে আসে।

রোববার বিকেলে স্থানীয় মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। গভীর রাতে তাকে রাস্তার পাশে ফেলে যায় এক পুরোহিতসহ কয়েক জন।

মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, ধর্ষণের পর ওই নারীর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এমনকি ভারী বস্তু দিয়ে তার বুকেও আঘাত করা হয়। তাতে ভেঙে যায় তার পাঁজরের হাড়। তার একটি পা-ও ভেঙে দেওয়া হয়।

এই ঘটনায় পুরোহিত সত্যনারায়ণ, তার সহযোগী বেদরাম এবং গাড়ির চালক জসপালের নাম সামনে এসেছে। পুরোহিত হিসেবে এলাকায় পরিচিত বাবা সত্যনারায়ণ। নির্যাতিতা যে মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন, তিনি সেখানকার পুরোহিত কি না, তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছে পুলিশ। এদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com