1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

মানিকগঞ্জ: যৌতুক না পেয়ে স্ত্রীকে হত‌্যার দায়ে মানিকগঞ্জে এক ব‌্যক্তিকে মৃত‌্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।

মামলা বিবরণে জানা যায়, বিয়ের কিছুদিন পর স্ত্রী মনি ওরফে মিতুর পরিবারের কাছে যৌতুক দাবি করেন রবিন। মিতুর পরিবার থেকে তাকে এক লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হয়। কিছুদিন না যেতেই ফের মিতুর পরিবারের কাছে সাড়ে চার লাখ টাকা যৌতুক দাবি করেন রবিন।

পরে যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায় রবিন। পরদিন ১৮ জুলাই সাটুরিয়া থানায় মামলা দায়ের করে মিতুর পরিবার। ওই মামলায় রবিন ও রবিনের বাবা রফিকুল ইসলামকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ‌্যাডভোকেট একেএম নুরুল হুদা রুবেল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ‌্যাডভোকেট নিরঞ্জন বসাক এবং অ‌্যাডভোকেট মো. শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com