1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা নেই বাইডেনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাপিটল ভবনে বুধবারের হামলার ঘটনায় কাঠগড়ায় এখন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এমনকি নিজ দলের লোকজনও তার সমালোচনা করছে। ডেমোক্র্যাটরা তো বটেই রিপাবলিকার আইনপ্রণেতারাও তাকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মত দিচ্ছেন।

তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত করার কথা ভাবছেন না নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে দেশে ঐক্য ফেরানো যাবে না। তিনি এ বিষয় নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন ২০ জানুয়ারি তার ক্ষমতাগ্রহণের বিষয় নিয়ে।

বাইডেনের ঘনিষ্ট এক কর্মকর্তা নব নির্বাচিত প্রেসিডেন্টের বরাত দিয়ে সিএনএনকে বলেছেন, ‘ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া শুরু করাটা জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে না। সুতরাং ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কোনো ইচ্ছাই নেই বাইডেনের। তিনি মূলত ১৩ দিন পর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে ভাবছেন। এদিকেই তিনি মনোযোগ রাখতে চান। তার ২৫তম সংশোধনীর বিষয়ে কথা বলার কোনো আগ্রহ নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com