1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শিকাগোতে বন্দুকধারীর তাণ্ডবে নিহত তিন, গুলিবিদ্ধ ৪ নারী-শিশু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বন্দুকধারীর হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও চারজন নারী ও শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। পরে শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে বন্দুকধারী জেসন নাইটেঙ্গল (৩২) নিহত হয়।

শিকাগোর পুলিশ সুপার ডেভিড ব্রাউন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানাননি তিনি। হামলার কোনো কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা— হামলাকারী মানসিক বিকারগ্রস্ত হতে পারে। ঘটনার ক্লু উদ্ধারে শিকাগো পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ কর্মকর্তা ডেভিড ব্রাউন জানান, শনিবার দুপুরে শহরের দক্ষিণ দিকে হাইডি পার্ক সংলগ্ন এলাকায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে জেসন নাইটেঙ্গল। এরপর সে পাশের একটি বহুতল ভবনে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই একজন নিরাপত্তাকর্মী এবং বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। বৃদ্ধাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সেখানে থেকে বের হয়ে পাশের একটি দোকানে গিয়ে ২০ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করে জেসন। একই সঙ্গে ৮১ বছর বয়সী এক বৃদ্ধার মাথায় গুলি করে সে। ওই দোকান থেকে বের হওয়ার সময় রাস্তায় ১৫ বছর বয়সী কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই কিশোরী তার মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল। তার অবস্থাও আশঙ্কাজনক।

শিকাগো ইলিনয় অঙ্গরাজ্যের একটি শহর। এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। এর আগে গত ২৭ ডিসেম্বর ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছিলেন।

সূত্র : দ্যা গার্ডিয়ান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com