1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এবার বন্ধ হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সহিংসতা ছড়ানোর আশঙ্কায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। কিছুদিন আগে একই অভিযোগ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এমনকি ফেসবুকেও সাময়িকভাবে ব্লক রাখা হয় ট্রাম্পের অ্যাকাউন্ট।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্পের ইউটিউব চ্যানেলে একমাস আগে আপলোড করা একটি ভিডিও গতকাল মঙ্গলবার ‍মুছে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। একই সঙ্গে তার চ্যানেলটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ওই ভিডিওতে ভোটগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প, ভিডিওটির ভিউ ৫.৮ মিলিয়নের বেশি। ট্রাম্পের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২.৭৭ মিলিয়ন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ঘটনায় উসকানি দিয়েছিলেন ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com