1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

আইনশৃঙ্খা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সরকার: ফখরুল

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

রাজনীতি ডেস্ক : সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচিতেই সরকার আতঙ্কিত বোধ করছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।’

বুধবার (১৩  জানুয়ারি) গণমাধ‌্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলগুলোকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা যেন বর্তমান আওয়ামী সরকারের রুটিনওয়ার্কে পরিণত হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করার ধারাবাহিকতায় আজ জয়পুরহাটে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহ্বায়কসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।’

দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাবে জনজীবন যখন ত্রাহী ত্রাহী অবস্থা, সরকার তখন  বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘সরকারের এসব অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের ক্ষমতা জনগণের নিকট ছেড়ে না দিলে অবৈধ সরকারের ক্ষমতার মসনদ যেকোনো মুহূর্তে ধসে পড়বে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com