1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাতভর ইসরায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ২০১৮ সালের পর সিরিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে বুধবার যুদ্ধ পর্যবেক্ষক একটি সংস্থা জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার ইরাক সীমান্তবর্তী দেইর ইজর শহরে ১৮টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার ৯ সেনা ও দেশটির মিত্রবাহিনীর ৩১ সেনা নিহত হয়। মিত্রবাহিনীর এই সেনারা ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ফাতিমিদ ব্রিগেডের সদস্য।

এর কয়েক ঘণ্টা আগে ইরাক সীমান্তের কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। এতে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ১২ সেনা নিহত হয়। কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, ‘রাত ১টা ১০ মিনিটে ইসরায়েলি শত্রুরা দেইর ইজর ও আলবু কামাল এলাকায় বিমান হামলা চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com