1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ট্রাম্পের ‘লজ্জাজনক বিদায়’ প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই লজ্জাজনক বিদায় দিতে পুরোপুরি প্রস্তুত দেশটির প্রতিনিধি পরিষদ। ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের মুখে ফেলতে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের পক্ষে ইতোমধ্যে একটি প্রস্তাব পাস করেছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে পাস হয়েছে প্রস্তাবটি।

সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অনুরোধ জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা। এ আহ্বানে সাড়া দেননি পেন্স। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেয়াদ শেষ হওয়ার মাত্র সপ্তাহখানেক আগে এ ধরনের ব্যবস্থা নেয়ার কোনো ইচ্ছা নেই তার।

jagonews24

প্রস্তাবে মাইক পেন্সকে ২৫তম সংশোধনীর অনুচ্ছেদ ৪-এ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে দ্রুততম সময়ে ‘অযোগ্য’ ট্রাম্পকে সরিয়ে দায়িত্ব নেয়ার আহ্বান জানানো হয়। বুধবার এ প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।

অবশ্য প্রস্তাব পাসের আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে পাঠানো এক চিঠিতে এ পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান। চিঠিতে মাইক পেন্স বলেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার মাত্র আটদিন আগে আপনি ও আপনার ডেমোক্র্যাট মন্ত্রিসভা ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানিয়েছেন। এ ধরনের পদক্ষেপ জাতির বৃহত্তর স্বার্থে অথবা সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় ভালো কিছু হবে বলে মনে করি না।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান প্রতিনিধি লিজ চেনি আগেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন। বুধবারের ভোটে তিনি এর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। এই প্রক্রিয়ায় দলের বাকিদেরও বুঝেশুনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এ রিপাবলিকান নেতা।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com