1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি

সিরাজগঞ্জে ঝগড়া করে স্বামী বাড়িছাড়া, ফিরে না আসায় ২ মেয়েসহ স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে কীটনাশক পান করে দুই মেয়েসহ আত্মহত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে লাল মিয়ার সঙ্গে স্ত্রী জাহানারার ঝগড়া হয়। ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান লাল মিয়া। শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্তও তিনি বাড়ি ফেরেননি। এতে অভিমান করে দুই কন্যাকে নিয়ে কীটনাশক পান করেন স্ত্রী জাহানারা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com