1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

পটুয়াখালীতে কাউন্সিলর প্রার্থীকে গণধর্ষণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই নারী জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য বাড়ি বাড়ি ঘুরে প্রচারণা চালাচ্ছেন। শনিবার রাতে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। ওই সময় আসামিরা চুন্নু ফকিরের বসতঘরের পূর্ব পাশের জমিতে নিয়ে তাকে গণধর্ষণ করেন। তিনি এ ঘটনার বিচার চান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, ওই নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com