1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো মা-মেয়ের

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

কক্সবাজার: কক্সবাজার সদরের ইসলামাদে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে খুন হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় কক্সবাজার সদর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বলে ঈদগাঁহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) আব্দুল হালিম।

নিহতরা হলেন— কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়ার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩১) এবং তার মেয়ে ঈদগাঁও জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আব্দুল হালিম বলেন, জমির বিরোধ নিয়ে কক্সবাজার সদরের ইসলামাবাদ চরপাড়ার জাফর আলমের ছেলে আবুল কালামের সঙ্গে স্থানীয় আজিজুল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।

পরিদর্শক আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান আব্দুল হালিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com