1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে জীপ উল্টে খাদে: ৩ শ্রমিক নিহত, আহত ৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় জীপ গাড়ি উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছে। বৃহষ্পতিবার (২১ জানুয়ারী) সকালে থানচি ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো ৫ জন আহত হয়। নিহতরা হলেন- সাতকানিয়ার বাজালিয়া এলাকার আশু (৫০) রুমার বাকলাই এর পিয়েল বম (২৯) অজ্ঞাত একজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার সকালে (ভি৭০) জীপ গাড়িতে করে বাকলাই থেকে থানচি সদরে আসার সময় ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকোপাড়ায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং ৫ জন আহত হয়। আহতরা হলেন- উমতন বম (৫০) চকরিয়া এলাকার নাছির হোসেন (৩০) সাদ্দাম (চালক) (৪০) নোয়াখালীর মইনুদ্দিন (২৮) ও গোপাল গঞ্জের সাইফুল শেখ (৩০)।

পরে খবর পেয়ে পুলিশ সেনা সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুউদ্দিন আনোয়ার বলেন, বাকলাই থেকে থানচি সদরে আসার সময় ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকো পাড়ায় ভি৭০ জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহত ৫ জনকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়।

থানচি উপজেলা নির্বাহী অফিসা আতাউল গণি ওসমানী বলেন, থানচি সড়ক দূর্ঘটনায় ৩ জন মারা গেছে। আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই শ্রমিক ছিল কাজের জন্য বাকলাই থেকে থানচি সদরে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com